কলেজছাত্রীকে তারই অন্তরঙ্গ ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ

দি নিউজ লায়ন; গাজোল থানার হাতিনদা গ্রামে এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে তারই অন্তরঙ্গ ছবি মোবাইলে দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে । আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো ওই কলেজছাত্রী। মৃত ওই ছাত্রী গাজোল কলেজের দ্বিতীয় বর্ষের কলা বিভাগে পাঠরতা ছিল।
এদিন সকালে বাড়ির লোকেদের অলক্ষ্যেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় ওই কলেজছাত্রী এ ব্যাপারে অভিযুক্ত জলপাইগুড়ির যুবক শিবু মন্ডলের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরে জলপাইগুড়ির বাসিন্দা শিবু মণ্ডল নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কলেজ ছাত্রীর। পরিবারের লোকেরা আরো জানান শিবু জলপাইগুড়ি থেকে গাজোলের হাতিনদা গ্রামে তার দিদির বাড়িতে ঘুরতে আসতো।
সেই থেকে ওই ছাত্রীর সঙ্গে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিগত এক মাস ধরে কলেজ ছাত্রীর অন্তরঙ্গ ছবি মোবাইলে তুলে ব্ল্যাকমেইল করতে থাকে সে। সেই ভয়ে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই কলেজছাত্রী। পরিবারের লোকেরা যখন বুঝতে পারে , তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই কলেজছাত্রীর। মৃত কলেজ ছাত্রীর পরিবারের লোকেরা গাজোল থানা ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগ, ওই যুবকের বিরুদ্ধে পুলিশ যেন আইনত কঠোর ব্যবস্থা নেয়।
Post a Comment